



প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস
বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্তির সাথে সাথে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকাবাসী আগ্রহী হয়ে উঠে। তাছাড়া এই এলাকাটিতে প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক শিক্ষার কোন প্রতিষ্ঠান ছিল না। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা শেষ করে অনেকেই শিক্ষার ইতি টানতেন। কেননা মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান ছিল চার দিকে প্রায় ৫-৬ কি.মি. দূরে। দক্ষিণে পুঠিয়া উচ্চ বিদ্যালয়, উত্তরে ধোকড়াকুল উচ্চ বিদ্যালয়, পূর্বে নাটোর জেলা স্কুল, পশ্চিমে ভালুকগাছী উচ্চ বিদ্যালয়। এজন্য এলাকাবাসী উদ্যোগী হয়ে বিদ্যালয়টি স্থাপনের সিদ্ধান্ত নেয়। যার ফলে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ধোপাপাড়া হাটের দোকান ঘর ভাড়া নিয়ে শুরু হয় পাঠদান। পরবর্তীতে সরদার আজিম উদ্দীন বিদ্যালয়টিতে জমি দান করেন। এর মাধ্যমে নিজ ক্যাম্পাসে শুরু হয় পাঠদান। এর পর এলাকার অনেক দাতাগন প্রতিষ্ঠানটি গড়ার লক্ষ্যে সম্পদ দান করেন। ১৯৭২ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। প্রতিষ্ঠা কালিন প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান কয়েকজনকে ডেকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে শ্রেণি পাঠদান শুরু করেন। বর্তমান প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর এস,এস,সি পরীক্ষায় কৃতিত্বের ফলাফল অর্জিত হয়।
প্রধান শিক্ষকের বাণী
মোঃ মতিউর রহমান
ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে, একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সন্তানকে বাস্তবমূখী ও যুগোপযোগী শিক্ষাদানের জন্য ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়টি বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানকে সুষ্ঠ শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এটাই আমার দৃড় বিশ্বাস। আপনাদের সহযোগীতা পেলেই আমাদের এ বৃহৎ প্রচেষ্টাকে সফলতার শীর্ষে পৌছাতে পারব। অর্ধশতাব্দীর অধিক প্রাচীন ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় আদর্শ নিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং কর্মমূখী জ্ঞান সমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ, সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই স্বার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
পরিচালনা পর্ষদ
শিক্ষক কর্মচারী
শিক্ষার্থী
শ্রেনীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
| SL. | শ্রেণি | বালক | বালিকা | মোট |
|---|
আমাদের প্রতিষ্ঠান এর বৈশিষ্ট্য

প্রশাসনিক ভবন

একাডেমিক ভবন
শিক্ষাবান্ধব শ্রেণীকক্ষ

লাইব্রেরীঘর
১৬ জন শিক্ষক

খেলার মাঠ

পরিচ্ছন্ন টয়লেট ব্লক

বিশুদ্ধ পানি
শিক্ষার্থী ও অভিভাবকদের কর্ণার
- অনলাইন রেজাল্ট
- অনলাইন এডমিশন
- এডমিট কার্ড
শিক্ষক ও স্টাফদের কর্ণার
সকল ডাউনলোড
- এডমিট কার্ড ডাউনলোড
- মার্কশিট ডাউনলোড
- সার্টিফিকেট ডাউনলোড
- পরীক্ষার রুটিন
- ভর্তি ফরম ডাউনলোড
একাডেমিক তথ্য
আইন ও বিধি
- বিভাগীয় আইন
- বিধিমালা
- নীতিমালা
- প্রজ্ঞাপন ও পরিপত্র
আইন ও বিধি
- বিভাগীয় আইন
- বিধিমালা
- নীতিমালা
- প্রজ্ঞাপন ও পরিপত্র
বিভিন্ন বাতায়ন
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- অধিদপ্তর বাতায়ন
- বিভাগীয় বাতায়ন
- জেলা বাতায়ন
জরুরি কল
- ৩৩৩ তথ্য-সেবা
- কল সেন্টারসমূহ
- হেল্পডেস্ক
- ডাক্তারের সাথে যোগাযোগ
বিজয় দিবসের ক্ষনগণনা
- 00Days
- 00Hours
- 00Minutes
- 00Seconds
ভিডিও গ্যালারী
ম্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থান
মাননীয় প্রধান উপদেষ্টা

ড. মোঃ ইউনুস
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহাপরিচালক

প্রফেসর বি. এম. আব্দুল হান্নান মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
মাননীয় সভাপতি
নাম
সভাপতি
বানী
গুরুত্বপূর্ণ লিঙ্ক
পাঠদানের স্বীকৃতি
- Board
জরুরি হটলাইন